জন্ম তারিখ অনুযায়ী বিবাহ কবে হবে

বিয়ে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই অনেকেই জানতে চান, জন্ম তারিখ অনুযায়ী বিবাহ কবে হবে বা জন্ম তারিখ দেখে বিয়ের সময় জানা যায় কি না। ইন্টারনেটে এ ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই বিভিন্ন জ্যোতিষীয় ব্যাখ্যা পান। তবে এই বিষয়ে বাস্তবতা ও সীমাবদ্ধতা জানা জরুরি।



জন্ম তারিখ অনুযায়ী বিবাহ কবে হবে—এটি মূলত নিউমেরোলজি সংখ্যা তত্ত্ব এবং জ্যোতিষ শাস্ত্র -এর ওপর ভিত্তি করে একটি ভবিষ্যদ্বাণীমূলক বিশ্লেষণ। বিজ্ঞানসম্মতভাবে এটি প্রমাণিত নয়, তবে অনেক সংস্কৃতিতে এটি বিশ্বাসযোগ্য হিসেবে গণ্য হয়।

পেজ সূচিপত্রঃজন্ম তারিখ অনুযায়ী বিবাহ কবে হবে।

জন্ম তারিখ অনুযায়ী বিবাহ কবে হবে

বৈদিক জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বের প্রাচীন নিয়ম অনুযায়ী, মানুষের জন্ম তারিখের মধ্যেই তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনার সময়কাল লুকিয়ে থাকে। একটি নির্দিষ্ট জন্ম তারিখ কেবল মানুষের পরিচয় বহন করে না, বরং মহাবিশ্বের গ্রহ-নক্ষত্রের অবস্থান এবং সংখ্যার কম্পনকে নির্দেশ করে। সনাতন সংস্কৃতিতে বিবাহকে একটি পবিত্র সামাজিক ও আধ্যাত্মিক বন্ধন হিসেবে বিবেচনা করা হয়, যার সঠিক সময় নির্ধারণে জন্মলগ্নের ভূমিকা অপরিসীম। 

কুষ্ঠির সপ্তম ভাব, গ্রহের দশা এবং জন্ম তারিখের মূলাঙ্ক-ভাগ্যাঙ্কের সঠিক গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বিবাহের শুভ যোগ নির্ণয় করা সম্ভব হয়। মানুষের জীবনের এই বিশেষ অধ্যায়টি কখন শুরু হবে, তা পূর্বানুমান করতে জন্ম তারিখের নিখুঁত হিসাব ও মহাজাগতিক শক্তির প্রভাবকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়।

জ্যোতিষ শাস্ত্রে কিভাবে বিবাহের সময় নির্ণয় করা হয়

জ্যোতিষশাস্ত্রের প্রচলিত ধারণা অনুযায়ী, জন্মতারিখ, জন্মসময় ও জন্মস্থানের ভিত্তিতে জন্মছক তৈরি করে বিবাহের সম্ভাব্য সময় বিশ্লেষণ করা হয়। এতে সপ্তম ঘর, শুক্র, বৃহস্পতি, বিভিন্ন গ্রহের অবস্থান এবং দশা–অন্তর্দশা বিবেচনা করা হয়। তবে এটি বিশ্বাসভিত্তিক একটি পদ্ধতি; এর বৈজ্ঞানিক প্রমাণ নেই এবং এটি নিশ্চিতভাবে বিবাহের সময় নির্ধারণ করতে পারে না।


বিয়ে কবে হবে তা যে বিষয়গুলোর ওপর নির্ভরশীল

এ যে সকল বিষয়ের উপর নির্ভরশীল তার মধ্যে রয়েছে মানসিক প্রস্তুতি শিক্ষা ক্যারিয়ার আর্থিক অবস্থা পারিবারিক মতামত সঠিক জীবনসঙ্গী খোঁজা। বিয়ে করার ক্ষেত্রে প্রথমেই আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে অনেকেই শিক্ষা জীবন শেষ করে বিবাহ করতে ইচ্ছুক হয়। ক্যারিয়ারের ক্ষেত্রে চাকুরী এবং ব্যবসা বিবাহের একটি গুরুত্বপূর্ণ উপাদান ওঠে। 

বিবাহের ক্ষেত্রে পারিবারিক এবং ব্যক্তিগত আর্থিক অবস্থা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিবাহের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হল সঠিক জীবনসঙ্গী খোজা কেননা একজন সঠিক জীবনসঙ্গী বাড়ে আপনার পারিবারিক এবং ব্যক্তিগত জীবনকে সুখী করে তুলতে।

সংখ্যা তত্ত্বে জন্ম তারিখ থেকে মূলাঙ্ক নির্ণয় – মূলাঙ্ক ১

আপনার জন্ম তারিখ যদি ১ ১০ ১৯ বা ২৮ হয়ে থাকে। তাহলে সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনার মুলাঙ্ক হবে ১ সাধারণত এ সকল ব্যক্তিরা আত্মবিশ্বাসী স্বাধীনচেতা নেতৃত্ব দানে দক্ষ হয়ে থাকে। তারা নতুন কিছু উদ্যোগ নিতে পছন্দ করে এবং নিজে পরিশ্রম করে সফল হবার চেষ্টা করে।

জন্ম তারিখ দিয়ে বিয়ের সময় জানার উপায়?

জন্মতারিখ দিয়ে নিউমেরোলজি/কুণ্ডলী বিশ্লেষণে সম্ভাব্য বিয়ের সময় অনুমান করা হয়, তবে এটি নিশ্চিত বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। জন্মসময় ও জন্মস্থানসহ কুণ্ডলী দেখলে তুলনামূলক বিস্তারিত ধারণা পাওয়া যায়।

2026 সালে কি বিবাহ করা যাবে?

২০২৬ সালে বিয়ে করা যেতে পারে তবে আপনার জন্মতারিখ,জন্মসময় ও জন্মস্থান ছাড়া ব্যক্তিগতভাবে বলা সম্ভব নয়। জ্যোতিষের হিসাব নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়; বাস্তবে বয়স, সম্মতি ও আইনগত শর্তও মানতে হবে।

বিয়ের সময় কোন কুন্ডলিতে লেখা হয়?

জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বিবাহের সম্ভাব্য সময় জন্মকুণ্ডলী (জন্মছক) দেখে বিশ্লেষণ করা হয়।

বিয়ে করার শুভ সময় কোনটি?

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বিয়ের শুভ সময় নির্ধারণে জন্মকুণ্ডলী, তিথি, নক্ষত্র ও শুভ লগ্ন বিবেচনা করা হয়। তবে বাস্তবে উভয় পরিবারের সুবিধা, মানসিক প্রস্তুতি এবং পারস্পরিক সম্মতিই সফল বিবাহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সংখ্যা তত্ত্বে জন্ম তারিখ থেকে মুলাঙ্ক নির্ণয় মুলাঙ্ক - ২

আপনার জন্ম তারিখ যদি  ২ ১১ ২০ বা ২৯ হয়ে থাকে তাহলে আপনার সংখ্যা তত্ত্ব অনুযায়ী মুলাঙ্ক  হবে ২ । এ সকল ব্যক্তিরা সাধারণত শান্ত স্বভাবের সহানুভূতিশীল সংবেদনশীল এবং সহযোগিতা প্রবল হয়ে থাকে। তারা সম্পর্ককে গুরুত্ব দিতে জানে এবং একটি সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখতে হয় সে বিষয়ে তারা সচেতন থাকে। তারা সহজে অন্যের অনুভূতি বুঝতে পারে এবং দলবদ্ধভাবে কাজ করতে পছন্দ করে। তবে অনেক সময় আবেগপ্রবণতা সিদ্ধান্তহীনতার কারণে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে না।

সংখ্যা তত্ত্বে জন্ম তারিখ থেকে মুলাঙ্ক নির্ণয় মুলাঙ্ক -৩

আপনার জন্ম তারিখ যদি ৩ ১২ ২১ বা ৩০ হয়ে থাকে তাহলে সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনার মুলাঙ্ক  হবে ৩। ৩ মুলাঙ্ক ব্যক্তিরা সাধারণত সৃজনশীল আত্মবিশ্বাসী আশাবাদী এবং প্রকাশ ভঙ্গিতে দক্ষ হয়ে থাকে। তারা নতুন কিছু নিয়ে কাজ করতে ভালোবাসে এবং অন্যকে অনুপ্রাণিত করতে পারেন। তবে কিছু কিছু সময় অতিরিক্ত আত্মবিশ্বাস এবং আবেগপ্রবণতার কারণে তারা ভুল সিদ্ধান্ত নেয়ার প্রবণতা দেখা যায়। এটি সংখ্যা তত্ত্বের একটি বিশ্বাসভিত্তিক ধারণা যার কোন বৈজ্ঞানিক প্রমাণ নেই।




সংখ্যা তত্ত্বে জন্ম তারিখ থেকে মুলাঙ্ক নির্ণয় মুলাঙ্ক-৪

আপনার জন্ম তারিখ যদি ৪ ১৩ ২২  বা ৩১ হয়ে থাকে তাহলে আপনার সংখ্যা তত্ত্ব অনুযায়ী মুলাঙ্ক হবে ৪ । এই মুলাঙ্কের ব্যক্তি সাধারণত পরিশ্রমী দায়িত্বপরায়ণ শৃঙ্খলা পরায়ণ এবং বাস্তববাদী বলে মনে করা হয়। তারা পরিকল্পনা অনুযায়ী কাজ করে এবং পরিশ্রমের মাধ্যমে কোন কাজে সফলতা অর্জন চেষ্টা করে। তবে কিছু কিছু সময় অতিরিক্ত একগুঁয়েমি বা কঠোর মনোভাবের কারণে তারা সমস্যার সম্মুখীন হতে পারে।

সংখ্যা তত্ত্বে জন্ম তারিখ থেকে মুলাঙ্ক নির্ণয় মুলাঙ্ক-৫

যদি আপনার জন্ম তারিখ ৫ ১৪ বা ২৩ হয়ে থাকে তাহলে সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনার মুলাঙ্ক হবে ৫। এই সকল মানুষ সাধারণত বুদ্ধিমান অভিযোজন ক্ষমা কৌতুহলী এবং স্বাধীনচেতা হয়ে থাকে। তারা নতুন কোথাও ভ্রমণ অভিজ্ঞতা এবং পরিবর্তনকে সহজে গ্রহণ করার ক্ষমতা রাখে। তবে কিছু কিছু সময় অতিরিক্ত এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার প্রবণতা তাদের মাঝে দেখা দিতে পারে। 

সংখ্যা তত্ত্বে জন্ম তারিখ থেকে মুলাঙ্ক নির্ণয় মুলাঙ্ক-৬

যদি আপনার জন্ম তারিখ ৬ ১৫ বা ২৪ তারিখের মধ্যে হয়ে থাকে, তাহলে সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনার মুলাঙ্ক হবে। মূলাঙ্ক ৬-এর ব্যক্তিদের সাধারণত স্নেহশীল, দায়িত্ববান, পরিবারকেন্দ্রিক এবং সৌন্দর্যপ্রেমী বলে বিবেচনা করা হয়। তারা অন্যের যত্ন নিতে ভালোবাসেন এবং সম্পর্কের ক্ষেত্রে আন্তরিক ও বিশ্বস্ত থাকেন। তবে কখনও কখনও অতিরিক্ত আবেগপ্রবণতা বা অন্যের দায়িত্ব বেশি নেওয়ার কারণে মানসিক চাপ অনুভব ।



সংখ্যা তত্ত্বে জন্ম তারিখ থেকে মুলাঙ্ক নির্ণয় মুলাঙ্ক-৭

আপনার জন্ম তারিখ যদি ৭ ১৬ বা ২৫ হয়ে থাকে তাহলে সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনার মূলাঙ্ক হবে ৭।
এই ধরনের ব্যক্তি সাধারণত চিন্তাশীল জ্ঞানপিপাসু আত্মমুখী এবং আধ্যাত্মিক মনোভাব সম্পূর্ণ বলে মনে করা হয়। যেকোন বিষয় তারা গভীরভাবে বিশ্লেষণ করতে পছন্দ করে এবং জীবনের নানা বিষয় জানতে আগ্রহী হয়ে থাকে। তবে অতিরিক্ত চিন্তা এবং আবেগপ্রবণতার কারণে তারা প্রায়শই মানসিক চাপ অনুভব করে।



সংখ্যা তত্ত্বে জন্ম তারিখ থেকে মূলাঙ্ক নির্ণয় মূলাঙ্ক-৮

আপনার জন্ম তারিখ যদি ৮ ১৭ বা ২৬ হয়ে থাকে তাহলে সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনার মূলাঙ্ক হবে ৮।
সাধারণত এ ধরনের মানুষ পরিশ্রমই দৃঢ়প্রতিজ্ঞ দায়িত্বশীল এবং বাস্তববাদী হয়ে থাকে এ সকল মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে বিশ্বাসী আর্থিকভাবে কিভাবে স্থিতিশীল থাকা যায় সে বিষয়ে গুরুত্ব দেয়। অনেক সময় এই ধরনের মানুষ কঠোর পরিশ্রম এবং অতিরিক্ত কাজের চাপে মানসিক ভাবে ক্লান্ত অনুভব করে।

সংখ্যা তত্ত্বে জন্ম তারিখ থেকে মূলাঙ্ক নির্ণয় মূলাঙ্ক-৯

নারে জন্ম তারিখ যদি ৯ ১৮ বা ২৭ হয়ে থাকে তাহলে সংখ্যা তত্ত্বের ভিত্তিতে আপনার মূলাঙ্ক হবে ৯। এই ধরনের মানুষ সাধারনত সাহসী উদার মনের এবং মানবিক হয়ে থাকে সেই সাথে তারা নেতৃত্ব দানের দক্ষ হয়ে থাকে। ন্যায়বোধ আদর্শ এবং অন্যের উপকার করা তাদের একটি বিশেষ গুণ। অতিরিক্ত রাগএবং আবেগপ্রবণতার কারণে তারা মাঝে মাঝে সমস্যার সম্মুখীন হতে পারে বলে মনে করা হয়।

বিবাহ বিলম্ব হবার সাধারণ কারণ

বিলম্ব হওয়ার সাধারণ কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক। উচ্চশিক্ষা ক্যারিয়ার গঠন এবং অর্থনৈতিক দিক থেকে সচ্ছল কিনা এ বিষয়গুলো বিবাহ বিলম্বের কারণ হয়ে দাঁড়ায়। ছাড়াও জীবনসঙ্গী খোঁজা মানসিকভাবে প্রস্তুতির অভাব সম্পর্কের জটিলতা এর কারণ হতে পারে। বিষয়ে কিছু মানুষ জ্যোতিষী শাস্ত্র বা সংখ্যা তত্ত্ব পদ্ধতিকে গুরুত্ব দিলেও, সব একটি বিশ্বাসভিত্তিক ধারণা যার কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই এবং প্রমাণিত নয়।

অনলাইনে জন্ম তারিখ দিয়ে বিবাহ গণনা কি নির্ভরযোগ্য ?

বর্তমান সময়ে বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপসের মাধ্যমে জন্ম তারিখ দিয়ে বিবাহের সম্ভাব্য তারিখ জীবনসঙ্গি সম্পর্কে বিভিন্ন ফলাফল দিয়ে থাকে। এসব কিছুই যদি শাস্ত্র সংখ্যা তত্ত্বের অ্যালগরিদম এর মাধ্যমে দিয়ে থাকে যা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত নয় বা ভবিষ্যৎবাণী হিসাবে ধরা উচিত নয়। বিবাহের সময় নির্ধারণ হয় শিক্ষা ক্যারিয়ার পারিবারিক সম্মতি মানসিকভাবে প্রস্তুতি ঠিক সচ্ছলতা এবং সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়ার মত বাস্তবিক বিষয়ে গুলোর উপর।

শেষ কথাঃ লেখক এর মন্তব্য

বিবাহ একটি সামাজিক এবং ধর্মীয় রীতি নীতি বিবাহের সম্ভাব্য সময় বাস্তবিকভাবে নির্ভর করে আপনার শিক্ষা জীবন ক্যারিয়ার আর্থিক সচ্ছলতা এবং দুই পরিবারের সিদ্ধান্তের ওপর। অধিক গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হল সঠিক জীবনসঙ্গী খোঁজা বা পাওয়া। দাম্পত্য জীবন পাওয়ার জন্য আপনাকে হতে হবে বিশ্বাসী সহজ বোঝাপড়া এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা।

আরো এমন তথ্যমূলক আর্টিকেল পেতে রেইনউইক্সের এর সঙ্গে থাকুন, ভাল থাকুন সুস্থ থাকুন,ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রেইনউইক্সের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url